‘ভারত কোনও বানানা রিপাবলিক নয়’, বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ বিজেপির

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির আন্দোলন ঘিরে উত্তাল দিল্লি (Delhi)। এই বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে ব্যাপক পুলিশি তৎপরতার দেখা যায় রাজধানীতে। সিজেপির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সহ আরে বেশ অনেক রাজনৈতিক নেতাকে এদিন আটক করা হয়। এ সব নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) নিশানায় ছিলেন মূলত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাম্প্রতিক আন্দোলন। গোটা ঘটনাকে ‘জনগণের জয়’ বলে দাবি করেছে গেরুয়া শিবির।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, “ভারত কোনও বানানা রিপাবলিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দেশ কখনও মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।” ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ (Gyanesh Kumar) কুমারকে সমর্থন করেই এই মন্তব্য করেন তিনি। রবিশঙ্কর আরও বলেন , গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ থেকে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। তাঁর কথায়, “এক, ভারতীয় গণতন্ত্র অরাজকতা উসকে দেওয়ার চেষ্টাকে রুখে দিয়েছে। দুই, দেশ পরিচালিত হবে সংসদের মাধ্যমে, রাস্তায় আন্দোলনের মাধ্যমে নয়।”

নিজের বক্তব্যের সমর্থনে অসম, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)-র উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রবিশঙ্কর প্রসাদের দাবি, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় যখন বিরোধীদের আন্দোলন চলছিল, সেই সময়ই এই তিন জায়গায় নির্বাচনে সাফল্য পেয়েছে এনডিএ। তাঁর বক্তব্য, বিরোধীদের আন্দোলন সত্ত্বেও নির্বাচনী ফলাফল থেকে মানুষের মতামত স্পষ্ট হয়েছে।

আরও খবর :  বিমানের ভিতরেই আটক ছেলে, ‘ওর কিছু হলে দায় নিতে হবে সরকারকে’, ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ দীপকের মা

কংগ্রেসকে (Congress) সরাসরি আক্রমণ করে প্রসাদ বলেন, “আমরা প্রতিবাদের বিরোধী নই। কিন্তু নির্বাচনে পরাজয়ের কারণে আপনারা রাস্তায় প্রতিবাদকে হাতিয়ার করে তুলেছেন।” তাঁর অভিযোগ, পরাজিত ও হতাশ বিরোধী নেতারা গত তিন-চার দিন ধরে দিল্লির মানুষকে সমস্যায় ফেলছেন। রাস্তায় আন্দোলনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধীদের এই বিক্ষোভের পিছনে সাধারণ মানুষের সমর্থন নেই।

শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এক হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ একাধিক নেতা। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, বাম নেতা পিনারাই বিজয়ন ও মানিক সরকারকেও আটক করা হয়। আটক করা হয় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী নেহা বোরাকেও। পুলিশের বক্তব্য, অনুমতি না থাকায় বিক্ষোভকারীদের যন্তর মন্তরে পৌঁছতে দেওয়া হয়নি।

এদিকে, চেন্নাইয়ে একটি ছাত্র-সংযোগ কর্মসূচিতে থাকা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন। তিনি লেখেন, “সব নেতাকে গ্রেফতার করুন। সব তরুণকে গ্রেফতার করুন। আমাদের সবাইকে গ্রেফতার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছিয়ে আসব না। আমার কথা মনে রাখবেন, আমাদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই হাতে রয়েছে… ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত। প্রতিবাদ চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি।”

চলতি সপ্তাহে টানা চার দিন প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপিও জমা দেয় ইন্ডিয়া জোট। সেই বৈঠকের পর রাহুলের মন্তব্য নিয়েও আপত্তি তুলেছে বিজেপি। ভোটচুরির অভিযোগ সম্পর্কে রাষ্ট্রপতি কিছু অস্বীকার করেননি বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা। এই প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, রাষ্ট্রপতি ভোটচুরির অভিযোগ অস্বীকার করেননি বলে রাহুল গান্ধীর দাবি রাষ্ট্রপতির দফতরের প্রতি অপমানজনক।

Latest News

জাতীয় দলের শিবির ছাড়ার জের, সাময়িক নির্বাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তদন্ত শুরু পর্তুগাল ফেডারেশনের

ওয়েব ডেস্ক : জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনায় বড় ধাক্কা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাঁর বিরুদ্ধে...

More Articles Like This