৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভেঙে পড়ল বাড়ি, আতঙ্কে শপিং মল ছেড়ে রাস্তায় মানুষ

Must Read

ওয়েব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ পানামা (Panama)। শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা প্রথমে ৭.৬ বলে জানানো হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএসের হিসাবে তা ৭.৭। কম্পনের জেরে একাধিক এলাকায় বাড়ি ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। আতঙ্কে শপিং মল, অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন মানুষ। কম্পনের দৃশ্য ধরা পড়েছে বিভিন্ন জায়গার ভিডিওতেও।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পানামার হেরেরা প্রদেশের পিতালোজা আরিবা এলাকার কাছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। রাজধানী-সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী কোস্টারিকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের জেরে ভেরাগুয়াস, হেরেরা ও লস সান্তোস প্রদেশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর :  যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

কম্পনের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী পানামা (Panama) সিটিতেও। বহুতল ভবন থেকে বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অফিস ও বাণিজ্যিক ভবন খালি করে দেওয়া হয়। সম্ভাব্য পরবর্তী কম্পনের আশঙ্কায় স্কুল বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা পরীক্ষার জন্য মেট্রোর দুটি লাইন সাময়িকভাবে বন্ধ করা হয়।

ভূমিকম্পের পর মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

Latest News

এক ফোনেই হাজির হবে পুলিশ! মহালয়ায় বাংলায় চালু ১১২ পরিষেবা, বাহিনীতে যুক্ত হয়েছে ৪৫০ গাড়ি

ওয়েব ডেস্ক : জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে আর দীর্ঘক্ষণ অপেক্ষা নয়। এক ফোনেই যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে...

More Articles Like This