মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে থাকছে কোন কোন চমক?

Must Read

ওয়েব ডেস্ক : মহালয়ার আবহে দুর্গাপুজোর (Durga puja 2026) সূচনা ঘিরে কলকাতায় প্রস্তুতি তুঙ্গে। শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে দুর্গার আগমনী অনুষ্ঠান। বাংলার লোকসংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে সাজানো হয়েছে এই বিশেষ কর্মসূচি। প্রায় ৩ হাজার ঢাকির বাদ্যি, সাড়ে তিন হাজার ড্রোনের প্রদর্শনী, লেজার শো এবং থ্রি-ডি প্রজেকশন ম্যাপিং, সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে নানা চমক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ড্রোন শো। আকাশে ড্রোনের সাহায্যে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার আগমনের দৃশ্য। পাশাপাশি থাকছে আলোর কারুকাজ, লেজার শো এবং আতশবাজির প্রদর্শনী। প্রযুক্তির এই আয়োজনের সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে একসূত্রে বাঁধার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সঙ্গীতের আসরেও থাকছেন একাধিক পরিচিত শিল্পী। শান, শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, দেবশ্রী ভট্টাচার্য, লগ্নজিতা চক্রবর্তী এবং দোহার সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি ৪০টি কয়ারের সম্মিলিত গান এবং ৩০০ জন নৃত্যশিল্পীর পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবে। শতাধিক ঢাকির বাদ্যি ও লোকনৃত্যেও ফুটে উঠবে বাংলার নিজস্ব সংস্কৃতি।

আরও খবর :  পুজোর মুখেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! বাংলায় কবে বৃষ্টি, কবে শুকনো আবহাওয়া? জানাল হাওয়া অফিস

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে। মাঠে পৌঁছতে না পারা দর্শকদের জন্য বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে। অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার সদস্য এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা।

কলকাতার বাইরেও দুর্গাপুজোর সাংস্কৃতিক আবহ ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রেড রোডে ১২টি জেলার পৃথক প্রদর্শনীতে তুলে ধরা হবে লোকসংস্কৃতি, হস্তশিল্প ও আঞ্চলিক ঐতিহ্য। ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বিষ্ণুপুর, মালদহ, বহরমপুর এবং নিউ দীঘায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়াও ১০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাট-সহ একাধিক নদীতীরবর্তী এলাকায় আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। চারটি জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনাও রয়েছে। মহালয়ার ভোরে রেডিও ইনস্টলেশনের মাধ্যমে সম্প্রচার করা হবে ‘মহিষাসুরমর্দিনী’। দুর্গার আগমনী ও বিসর্জনকে কেন্দ্র করে দুটি নতুন গান তৈরি করছে তথ্য ও সংস্কৃতি দফতর।

Latest News

স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে নবান্নের কড়া নির্দেশ

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প নিয়ে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের উপর...

More Articles Like This