১০ অক্টোবর ১০ ঘণ্টা ট্রেন বন্ধ, সিজেপি-র বিক্ষোভের আগে ভারতীয় রেলের বড় পদক্ষেপ

Must Read

ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগে ভারতীয় রেলের বড় পদক্ষেপ। নয়া দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত এক্সপ্রেস এবং মেল ট্রেন বাতিল ঘোষণা করল রেল। ১০ অক্টোবর ভোর চারটে থেকে দুপুর ২টো পর্যন্ত মেল ও এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ট্রেন বাতিলের সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক অভিজিৎ দিপকে। সমাজ মাধ্যমের পোস্টে অভিজিৎ লেখেন, নরেন্দ্র মোদি সরকারি ভাবে জরুরি অবস্থার ঘোষণা করলেন।

আরশোলাদের বিক্ষোভের আগে নয়া দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ঘিরতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। যার মধ্যে অন্যতম বড় পদক্ষেপ ট্রেন বাতিলের সিদ্ধান্ত। শনিবার ভোর চারটে থেকে দুপুর চারটে পর্যন্ত দশ ঘণ্টা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ককরোচ জনতা পার্টির যন্তর মন্তর চলো কর্মসূচিতে রাজধানীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কা থেকেই আগাম ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন: ককরোচদের প্রতিবাদে অনুমতি দিল না দিল্লি পুলিশ, বন্ধ ৫৭টি মেট্রো স্টেশন!

ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে নয়া দিল্লিতে ১০৭টি ট্রেন পৌঁছয়। হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছয় ৬৬টি ট্রেন। অর্থাত ১০ অক্টোবর ১৭৩টি ট্রেন বাতিলের সম্ভাবনা থাকছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় রেল সরকারি ভাবে ঠিক কত সংখ্যক ট্রেন বাতিল করা হবে, তার কোনও তথ্য জানায়নি। এখনও পর্যন্ত আলাদা করে ২৮টি ট্রেন বাতিলের খবর পাওয়া যাচ্ছে।

ট্রেন বাতিলের তালিকায় আছে একাধিক রাজধানী এক্সপ্রেস। ১২৩০১ হাওড়া-নয়া দিল্লি রাজধানী বাতিল করা হয়েছে। ১২৩১৩ শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ১২৩০৯ তেজস রাজধানী। এক্সপ্রেস ট্রেনের মধ্যে বাতিল করা হয়েছে ২০৮০১ মগধ এক্সপ্রেস ও ১২৩৯৩ সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস। জম্মু, বারাণসী, বিহার থেকে দিল্লিগামী বেশির ভাগ ট্রেনই বাতিল হয়েছে। নর্দান রেলওয়েজ-এর মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য, সব মিলিয়ে ৫০ থেকে ১০০ ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে।

Latest News

বিদেশি কর্মীদের ‘দাস’ বলায় আমেরিকাকে কড়া বার্তা ভারতের!

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বা ‘ইনডেনচার্ড সার্ভ্যান্টস’ বলে...

More Articles Like This