দূষণ রুখতে বড় সিদ্ধান্ত, নভেম্বর থেকে ৫০ শতাংশ কর্মী করবেন ওয়ার্ক ফ্রম হোম!

Must Read

ওয়েব ডেস্ক : শীতের মরশুমে দিল্লির (Delhi) বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার আগেভাগেই একাধিক পদক্ষেপ ঘোষণা করল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীকে একসঙ্গে অফিসে উপস্থিত থাকতে হবে। বাকি ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে হবে। এই ব্যবস্থা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকার কথা।

দূষণ কমাতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করার জন্য ১ নভেম্বর থেকে অনুমোদিত পার্কিংয়ের ফিও দ্বিগুণ করা হবে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের মালিকানাধীন ও পরিচালিত পার্কিং এই নিয়মের বাইরে থাকবে। একইসঙ্গে অফিসের সময়েও পরিবর্তন আনা হচ্ছে। দিল্লি পুরসভার অফিসগুলি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং দিল্লি সরকারের অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।

আরও খবর :  ষষ্ঠ শ্রেণিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা থেকে অব্যাহতি দিতে সুপ্রিম নির্দেশ

নির্মাণ ও ভাঙার কাজের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ থাকছে। ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধুলো তৈরি হয় এমন ভাঙার কাজ এবং খোলা জায়গায় নির্মাণকাজ বন্ধ থাকবে। এরপর ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নির্মাণ ও ভাঙার কাজের উপর আরও কঠোর, সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। জরুরি ও প্রয়োজনীয় সরকারি পরিকাঠামোর কিছু কাজ এই বিধিনিষেধের বাইরে থাকতে পারে।

এছাড়াও বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র ছাড়া গাড়িতে জ্বালানি দেওয়া বন্ধ করার নিয়ম কার্যকর করা হচ্ছে। দিল্লির বাইরে থেকে আসা নির্দিষ্ট মানের নিচের বাণিজ্যিক গাড়ির প্রবেশেও বিধিনিষেধ থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) শীঘ্রই এই নিয়ম চালু করার জন্য বৈঠক করেছেন।

Latest News

সেপ্টেম্বরের শেষে দিল্লিতে ঠান্ডার আমেজ, ২৫ বছরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা

ওয়েব ডেস্ক :সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আচমকাই বদলে গিয়েছে রাজধানী দিল্লির আবহাওয়া (Delhi Weather)। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Tempreture) নেমে...

More Articles Like This