মদ খেয়ে মদের দোকানেই ঘুমিয়ে কাদা ‘মাতাল’ বাঁদর!

Must Read

ওয়েব ডেস্ক: মদের দোকানে ঢুকে মদ চুরি করে খেল বাঁদর, তারপর নেশার আমেজে সেখানেই ঘুমিয়ে পড়ল সে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানি রাঁচি শহরে। রাঁচির ওরমানঝি-র ব্লক চৌক এলাকার ঘটনা। পরে বন দফতরের উদ্ধারকারী দল এসে বাঁদরটিকে নিয়ে গিয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে থাকা বাঁদরটির একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সন্ধের সময়। লাইসেন্স প্রাপ্ত বিদেশি মদের দোকানে তখন কেনাবেচা চলছে। খদ্দেরের সংখ্যাও কম নয়। এমন সময় সেখানে এসে হাজির হয় পূর্ণবয়স্ক এক স্ত্রী বাঁদর। হুট করে দোকানের ভিতরে ঢুকে পড়ে সে। তাকে বাধা দিতে গেলে এক প্রবীণ ব্যক্তিকে আঁচড়ে কামড়ে দেয় সে। ওই ব্যক্তির পা এবং ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নাগাল্যান্ডে ভেজাল মদে ১৯ জনের মৃত্যু! উৎসের সন্ধানে বিশেষ তদন্তকারী দল

দোকানের তাক থেকে মাঝারি মাপের একটি বিলিতি মদের বোতল তুলে নেয় বাঁদরটি। দাঁত দিয়ে কোনো মতে তার সিল খুলে গলায় ঢেলে দেয় সে। একটু একটু করে পুরো বোতলই সাবাড় করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ‘বাঁদরামি’র ফল হাতেনাতে টের পায়ে বাঁদরটি। কড়া মদের প্রভাবে চোখ বুজে আসে তার। দোকানের মধ্যেই মদের একটি বাক্সের উপর শুয়ে পড়ে সে। তখন আর চোখ খুলে রাখতে পারছে না সে।

খবর পেয়ে বাঁদরটিকে নিতে আসে উদ্ধারকারী দল। তখনও সে একই জায়গায় শুয়ে, নড়ার ক্ষমতা নেই। তবে চোখ পিটপিট করছে তার। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে চলছে হাসি-মশকরা। কেউ কেউ বলছেন, সারাদিন কাজকর্ম করে সন্ধেয় একটু ‘রিল্যাক্স’ করতে এসেছিল আমাদের ‘পূর্বপুরুষ’ প্রজাতি।

Latest News

বিতর্কের মাঝেই ফুল বেঞ্চের বৈঠক, এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনকে (Election Commission) ঘিরে বিতর্কের মধ্যেই শনিবার নির্বাচন সদনে বৈঠকে বসল কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য...

More Articles Like This