পুজোর আগে হোমগার্ড স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়াবে রাজ্য

Must Read

দেবাশিস সেনগুপ্ত: পুজোর আগে হোমগার্ড স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ামোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১ অক্টোবর, ২০২৬ থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের হোম গার্ড সেলের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা ১১০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা ৬৪৮ টাকা থেকে বেড়ে ৭৫৮ টাকা হচ্ছে।

আরও পড়ুন: পুজোর আগেই অন্নপূর্ণার টাকা পৌঁছবে? বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে বিভিন্ন পদাধিকারীদের ভাতাও বাড়ানো হয়েছে। ডেপুটি গ্রুপ কমান্ডারের ভাতা ৬৫৪ টাকা থেকে ৭৬৪ টাকা, গ্রুপ কমান্ডারের ৬৫৬ টাকা থেকে ৭৬৬ টাকা, ডেপুটি কমান্ড্যান্টের ৬৫৯ টাকা থেকে ৭৬৯ টাকা, হোম গার্ড কমান্ড্যান্টের ৬৬২ টাকা থেকে ৭৭২ টাকা এবং ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টের ৬৬৫ টাকা থেকে ৭৭৫ টাকা করা হয়েছে।

Latest News

বাঁকুড়ার রামসাগরের মাছের ডিমপোনায় জি আই তকমার দাবি, জোরালো হল ব্যবসায়ীদের আওয়াজ

ওয়েব ডেস্ক : সারা ভারতবর্ষে মাছের ডিমপোনার আঁতুরঘর হিসেবে পরিচিত বাঁকুড়ার (Bankura) রামসাগর। এলাকার উৎপাদিত মাছের ডিমপোনা দেশের বিভিন্ন...

More Articles Like This