হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

Must Read

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও কোনও উত্তর দিলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রবেশের সময় এবং বেরিয়ে আসার মুহূর্তে তাঁকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কিন্তু দু’বারই নীরব থেকে সেখান থেকে চলে যান তিনি।

প্রথমবার শাহবাজ শরিফকে (Shehbaz Sharif) প্রশ্ন করা হয়, পাকিস্তান কবে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করবে। এরপর তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে কবে সাজা দেওয়া হবে। একাধিক প্রশ্ন করা হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনও প্রতিক্রিয়া জানাননি।

আরও খবর :  এল নিনোর জেরে ছয় মাসে ৪ লক্ষ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা!

হাফিজ সইদ ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত। তাঁকে ঘিরে পাকিস্তানের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদ ইস্যুতে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার আবহে রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে শাহবাজ শরিফকে এই প্রশ্ন করা হয়।

২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত হাফিজ সইদকে ঘিরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে ভারত। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সেই প্রসঙ্গ সামনে আসতেই শাহবাজ শরিফের নীরবতা নতুন করে আলোচনায় এসেছে।

Latest News

১৫ অক্টোবর থেকে রেল টিকিটে ইউপিআই মাশুল! ২ হাজারের বেশি পেমেন্টে ৫ টাকা যাত্রীদের দিতে হবে?

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট (Train Ticket) কাটার ক্ষেত্রে ইউপিআই পেমেন্টে (UPI payment) বদল আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে...

More Articles Like This