পুরভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল, একাধিক পদে নতুন মুখ

Must Read

ওয়েব ডেস্ক : পুরভোটের আগে রাজ্য বিজেপিতে (BJP) বড়সড় রদবদল। শুক্রবার রাজ্য সংগঠনে একাধিক পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। মহিলা মোর্চা, যুব মোর্চা, ওবিসি মোর্চা থেকে শুরু করে সাংগঠনিক জেলার সভাপতি এবং রাজ্য সম্পাদক পদেও বদল আনা হয়েছে। ‘এক পদ এক ব্যক্তি’ নীতি মেনে এই সাংগঠনিক পরিবর্তন বলে জানা যাচ্ছে।

রদবদলের অন্যতম বড় চমক মহিলা মোর্চার সভানেত্রী পদে অভিনেত্রী অঞ্জনা বসুর আগমন। অগ্নিমিত্রা পালের পরিবর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে যুব মোর্চার সভাপতি পদে বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁর জায়গায় এসেছেন বিধায়ক অমিত সামন্ত। মহিলা মোর্চার দায়িত্ব থেকে রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

আরও খবর : কলকাতা হাইকোর্টের দুর্গাপূজায় না,জনস্বার্থ মামলা খারিজ

সাংগঠনিক জেলা স্তরেও বড় পরিবর্তন করা হয়েছে। বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া—এই সাত জেলায় সভাপতি বদল করা হয়েছে। রাজ্য সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। অন্যদিকে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য বিজেপিতে এই রদবদল নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক হয়েছিল বলে খবর। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

Latest News

হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও...

More Articles Like This