পুজোর আগেই অন্নপূর্ণার টাকা পৌঁছবে? বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে জটিলতা এখনও অব্যাহত। রাজ্যের বিভিন্ন জেলায় টাকা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সুবিধাভোগীদের একাংশ। এর মধ্যেই শুক্রবার বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণার টাকা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বর্ধমানের সভায় তিনি বলেন, ‘‘ভেরিফিকেশনে যাঁদের নাম অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেব।’’

আরও খবর :  প্রবল বর্ষণে ভেঙে গেল হিউম পাইপের ব্রিজ, শিলিগুড়ি–মিরিক রুটে ভারী যান চলাচল বন্ধ

অন্নপূর্ণা যোজনায় বর্ধমান জেলার আবেদন সংক্রান্ত পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২টি আবেদন মঞ্জুর হয়েছে। ১৭ হাজার ৪৫টি আবেদন বাতিল হয়েছে এবং ১০ হাজার ৭১৪টি আবেদনের ভেরিফিকেশন এখনও বাকি। ইতিমধ্যে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের কাছে টাকা পৌঁছেছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাঁদের পাশাপাশি বাকি যোগ্য সুবিধাভোগীদেরও অর্থ দেওয়া হবে। আগামী মাসে বাকি যোগ্যরা টাকা পেয়ে যাবেন বলেও জানান তিনি। পাশাপাশি বয়স্কদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Latest News

হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও...

More Articles Like This