প্রবল বর্ষণে ভেঙে গেল হিউম পাইপের ব্রিজ, শিলিগুড়ি–মিরিক রুটে ভারী যান চলাচল বন্ধ

Must Read

ওয়েব ডেস্ক : টানা প্রবল বৃষ্টিতে (Rain) ফের বিপর্যস্ত শিলিগুড়ি–মিরিক যোগাযোগ (Siliguri Mirik Route) ব্যবস্থা। দুধিয়া-বালাসন নদীর উপর থাকা হিউম পাইপের ব্রিজের একটি অংশ জলের তোড়ে ভেঙে পড়েছে। এর জেরে গুরুত্বপূর্ণ এই রুটে আপাতত বন্ধ রাখা হয়েছে বাস এবং ভারী যানবাহন চলাচল। ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যাতায়াতে নতুন করে সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল প্রবল বর্ষণের পর নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। একইসঙ্গে বাড়ে জলের স্রোত। সেই প্রবল স্রোতের ধাক্কাতেই হিউম পাইপের ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। বর্তমানে শিলিগুড়ি থেকে মিরিক এবং মিরিক থেকে শিলিগুড়িমুখী রুটে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি বেলি ব্রিজ দিয়ে অবশ্য ছোট গাড়ি চলাচল করছে।

আরও খবর :  ভোররাতে তাকদা হাসপাতালে ভূমিধস, ধ্বংসাবশেষের নিচে চাপা রোগীর পরিজন

এই এলাকায় দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেও প্রবল বৃষ্টির (Rain) জেরে পরিস্থিতি খারাপ হয়েছিল। সেই সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনীর সহায়তায় বেলি ব্রিজ তৈরি করা হয়। তবে নতুন করে হিউম পাইপের ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় রুটের যান চলাচল নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেও প্রবল জলোচ্ছ্বাসে বালাসন নদীর উপর থাকা পুরনো ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছিল। এরপর সেখানে নতুন একটি স্থায়ী ব্রিজ তৈরির কাজ শুরু হয়। তবে পূর্ত দফতর সূত্রে জানা যাচ্ছে, সেই নির্মাণকাজ শেষ হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। ফলে স্থায়ী সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপরেই নির্ভর করতে হচ্ছে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের।

Latest News

হাফিজ সইদকে কবে সাজা দেবেন? রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন শুনেও নীরব শাহবাজ শরিফ

ওয়েব ডেস্ক : হাফিজ সইদকে (Hafiz Saeed) কবে শাস্তি দেওয়া হবে? রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরে এই প্রশ্নের মুখোমুখি হয়েও...

More Articles Like This