প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই (BCCI)। আগামী ৪ অক্টোবর শেষ হচ্ছে আগরকরের তিন বছরের চুক্তি। বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, নতুন নির্বাচক প্রধান বেছে নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। আগরকর ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, তিনি নিজের চুক্তির মেয়াদ বাড়াতে চান না।

১৮ সেপ্টেম্বর বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন অজিত আগরকর (Ajit Agarkar)। এরপর নির্বাচক কমিটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইয়ের পদাধিকারীদের অনুমতি দেওয়া হয়। তবে নতুন নির্বাচক প্রধানের নাম ঘোষণার ক্ষেত্রে তাড়াহুড়ো করছে না বোর্ড। দেবজিৎ সইকিয়ার বক্তব্য, ৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। আগরকরের চুক্তি শেষ হওয়ার পরই শূন্যপদ পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর :  ‘ভারতে ফুটবলের সংস্কৃতি নেই’, কলকাতায় আসার আগে বিতর্কে ব্রাজিল কোচ

২০২৩ সালের জুলাইয়ে চেতন শর্মার জায়গায় ভারতীয় দলের সিনিয়র পুরুষ নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন অজিত আগরকর। তাঁর মেয়াদে ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এবার তাঁর উত্তরসূরির সামনে থাকবে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কে নতুন প্রধান নির্বাচক হবেন, সেই বিষয়ে এখনও কোনও নাম ঘোষণা করেনি বিসিসিআই।

এদিকে এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সাফল্য নিয়েও আশাবাদী বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। জাপানে সোনা জেতা মহিলা দলের মতো পুরুষ দলও সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় পুরুষ দলের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৩ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা। প্রধান নির্বাচক পদে আগরকরের মেয়াদ শেষ হওয়ার পরই উত্তরসূরি বাছাইয়ের সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।

Latest News

প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান

ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান (Mushtaq Khan)। ‘ওয়েলকাম’ ছবিতে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতা বৃহস্পতিবার,...

More Articles Like This