১ অক্টোবর থেকে গ্যাসের নিয়মে বড় বদল, আধার বায়োমেট্রিক না করলে মিলবে না ভর্তুকি

Must Read

ওয়েব ডেস্ক : ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস (LPG Gas) পেতে আধার বায়োমেট্রিক অথেনটিকেশন বাধ্যতামূলক হতে চলেছে। যাঁরা এখনও আধার বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করেননি, তাঁরা ভর্তুকিযুক্ত দামে গ্যাস পাবেন না। তবে যাঁদের যাচাই ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাঁদের নতুন করে কিছু করতে হবে না।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রায় ২৭ কোটি ৪৩ লক্ষ গ্যাস গ্রাহকের মধ্যে ৮৯.৯ শতাংশের আধার বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ হয়েছে। যাঁদের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, তাঁরা গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় অথবা গ্যাস (Gas) ডিস্ট্রিবিউটরের শোরুমে গিয়ে এই কাজ করতে পারবেন।

আরও খবর :  ভারতের ৫জি-৬জি বিপ্লবের কাণ্ডারি, কে এই বিজ্ঞানী 

গ্রাহকেরা সংশ্লিষ্ট সংস্থার অ্যাপের মাধ্যমেও আধার যাচাই করতে পারবেন। ইন্ডেন গ্রাহকদের জন্য ইন্ডিয়ানঅয়েল ওয়ান অ্যাপ, ভারতগ্যাস গ্রাহকদের জন্য হ্যালোবিপিসিএল এবং এইচপি গ্যাস গ্রাহকদের জন্য এইচপি পে অ্যাপ ব্যবহার করা যাবে।

এদিকে দেশের অধিকাংশ এলাকায় গ্যাসের (Gas) দামে বড় কোনও সরকারি পরিবর্তন হয়নি। তবে উত্তরপ্রদেশের কিছু গ্রামীণ এলাকায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরকারি দামের তুলনায় ২০০ থেকে ৬০০ টাকা কমে বিক্রি হচ্ছে বলে বলে খবর। এই ছাড় দেশজুড়ে প্রযোজ্য নয়। স্থানীয় চাহিদা কম থাকা এবং পুরনো মজুত খালি করার জন্য কিছু ডিলার ও এজেন্সি এই ছাড় দিচ্ছে বলে জানা যাচ্ছে।

Latest News

২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা গৌতম আদানির

ওয়েব ডেস্ক : ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির...

More Articles Like This