সাত বছরের বকেয়া ডিএ মেটাবে রাজ্য, নির্দেশিকা জারি অর্থদফতরের

Must Read

ওয়েব ডেস্ক : সাত বছরের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। বুধবার অর্থদফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা ডিএ সরকারি কর্মচারীদের দেওয়া হবে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল।

সূত্রের খবর, গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ কর্মীদের বকেয়া ডিএ-র অর্থ জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ ‘ডি’ কর্মীদের অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। অবসরের তিন মাসের মধ্যে থাকা কর্মী এবং যাঁদের জিপিএফের চূড়ান্ত অর্থ প্রদানের সময় হয়েছে, তাঁদের বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

আরও খবর :  টানা ৪৮ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা! কলকাতা-সহ বাংলার বহু জেলায় ভারী বৃষ্টি, অতি ভারীর সতর্কতা ৪ জেলায়

তবে জিপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ ২০২৮ সালের ৩১ মার্চের আগে সাধারণভাবে তোলা যাবে না। এমনটাই স্পষ্ট করে দিয়েছে অর্থদফত। এদিকে অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া এই অর্থে লক-ইন থাকবে। ফলে বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত হলেও অধিকাংশ কর্মীকে টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

বকেয়া ডিএ-র (DA) হিসাব তৈরি করবেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান ও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসাররা। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে দেওয়া অর্থও যাচাই করা হবে। কোনও ভুল বা অতিরিক্ত অর্থ দেওয়া হলে তা ফেরত নেওয়ার ব্যবস্থা থাকবে। প্রচলিত নিয়ম মেনে টিডিএস কেটে কর্মীদের প্রাপ্য অর্থ দেওয়া হবে।

Latest News

১ অক্টোবর থেকে গ্যাসের নিয়মে বড় বদল, আধার বায়োমেট্রিক না করলে মিলবে না ভর্তুকি

ওয়েব ডেস্ক : ১ অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস (LPG Gas) পেতে আধার বায়োমেট্রিক অথেনটিকেশন বাধ্যতামূলক হতে চলেছে। যাঁরা...

More Articles Like This