জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়, সেরা বাংলা ছবির সম্মান পেল ‘চালচিত্র এখন’

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘ সাত দশকের প্রথা ভেঙে এবার দিল্লির বাইরে গুজরাতের একতা নগরে বসেছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (72nd National Film Awards) আসর। মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, ধনুশ, মামুট্টি, ইয়ামি গৌতম, আদিত্য ধর, রণদীপ হুডা-সহ একাধিক তারকা। বাংলার হয়ে জাতীয় পুরস্কার পেল অঞ্জন দত্তের (Anjan Dutt) ‘চালচিত্র এখন’। এখানেই শেষ নয়, সেরা শিশুশিল্পী (যুগ্ম) হিসাবে পুরস্কার জিতল ‘অঙ্ক কী কঠিন’ ছবির ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। ।

সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’। পুরস্কার গ্রহণের পর অঞ্জন দত্ত (Anjan Dutt) জানান, নিজের এবং নীলের কষ্টার্জিত অর্থে তৈরি ছবির এই সম্মান তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, নিজেদের অর্থে তৈরি সিনেমা জাতীয় পুরস্কার পাওয়ায় আনন্দ আরও বেড়েছে। ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও দর্শকদের প্রশংসা পেয়েছে বলে জানান পরিচালক।

আরও খবর :  ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত অনন্ত নাগ

‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করে তিনি পরিবার এবং ছবির পুরো টিমকে কৃতজ্ঞতা জানান। প্যারালিম্পিয়ানদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে ছবিটির ভূমিকার কথাও উল্লেখ করেন অভিনেতা। অন্যদিকে ‘ব্রহ্মযুগম’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মামুট্টি। মঞ্চে তাঁকে সম্মান জানাতে উপস্থিত সকলে দাঁড়িয়ে পড়েন।

এবারের জাতীয় পুরস্কারে একাধিক সম্মান পেয়েছে ‘আর্টিকেল ৩৭০’। ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা ফিচার ফিল্মের পুরস্কার গ্রহণ করেন পরিচালক আদিত্য ধর। ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেই সেরা ডেবিউ পরিচালকের পুরস্কার পেলেন রণদীপ হুডা। একই অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন প্রবীণ অভিনেতা অনন্ত নাগ।

Latest News

বিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরে ইডির তল্লাশি

ওয়েব ডেস্ক : কলকাতায় (kolkata) ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসার আড়ালে আর্থিক অনিয়ম...

More Articles Like This