বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

Must Read

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর নাশকতার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ৪৭টি মামলা দায়ের হয়েছে।

গত শুক্রবার গুলশান, মালিবাগ, মহাখালী ও কাফরুল-সহ একাধিক এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। মিরপুরে ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেপতারর করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আরও খবর :  মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! এক রাতে ১১০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

নাশকতার ঘটনায় ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় ২০০টি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি, ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক ও জঙ্গি কার্যকলাপের অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আওয়ামি লিগ। তবে এই ধরনের কর্মকাণ্ডে সরকার উদ্বিগ্ন নয় বলে দাবি করেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি অভিযান ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This