মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! এক রাতে ১১০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার (Drone Attack) অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। রুশ কর্তৃপক্ষের দাবি, এক রাতেই দেশের বিভিন্ন প্রান্তে ১১০০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে মস্কোর দিকে আসা প্রায় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এই হামলা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই হামলাকে রাজধানীর উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, হামলায় একটি তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৪ বছরের এক বৃদ্ধ এবং ৪৪ বছরের এক মহিলা রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর। হামলার বিষয়ে এখনও ইউক্রেনের তরফে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবর :  পাকিস্তানে ফের নাশকতা, গাড়ি বোমায় প্রাণ গেল ১৬ জনের

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন এলাকা ছাড়াও রাশিয়ার (Russia) নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণসাগরের জলসীমায় ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো। তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সোবিয়ানিন।

রাশিয়ায় সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এই হামলা হয়। যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার প্রথম যুদ্ধকালীন সংসদীয় নির্বাচন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করেছে, সেখানেও ভোটগ্রহণ হয়েছে। তবে ওই অঞ্চলগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও মস্কোর হাতে নেই। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে আগেই জানিয়েছে।

Latest News

বিসিসিআইয়ের শতবর্ষে বড় চমক! বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলতে পারে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : ১০০ বছরে পা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI Centenary Celebration)। ২০২৭ সালের ডিসেম্বর...

More Articles Like This