ফের পরিচালকের আসনে অনির্বাণ ভট্টাচার্য, ‘বিষাদের গান’-এ ফুটে উঠল এক অসমাপ্ত প্রেমের গল্প

Must Read

ওয়েব ডেস্ক : ফের পরিচালকের আসনে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। মুক্তি পেল ‘হুলিগানইজম’(Hooliganism)-এর নতুন গান। ‘বিষাদের গান’(Bishader Gaan) নামক এই মিউজিক ভিডিওতে পরিচালনার পাশাপাশি উঠে এসেছে প্রেম ও বিচ্ছেদের এক আবেগঘন গল্প। বলে রাখা দরকার, টলিউডে অনির্বাণের পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কাটছে। এর মাঝেও একের পর এক গান ও মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছে তাঁর ব্যান্ড ‘হুলিগানইজম’।

১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘বিষাদের গান’। অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ গুহ ও দেবরাজ ভট্টাচার্যের কণ্ঠে গানটি প্রকাশিত হয়েছে। গানের হিন্দি লিরিক্স লিখেছেন প্রমিতা ভট্টাচার্য। মিউজিক ভিডিওতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর :  বিগ বসের মঞ্চে হঠাৎ অসুস্থ সলমন খান? ভাইরাল প্রোমো নিয়ে মুখ খুললেন অভিনেতা

ভিডিওতে অনিরুদ্ধ ও রাইয়ের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। একসময় তাঁদের মধ্যে ছিল গভীর সম্পর্ক। পরে বিচ্ছেদ হলেও আবেগ থেকে যায়। প্রাক্তন প্রেমিকার অনুষ্ঠান দেখতে দর্শকাসনে হাজির হন প্রাক্তন প্রেমিক। সেই মুহূর্তে সম্পর্কের পুরনো স্মৃতি, অব্যক্ত অনুভূতি ও মানসিক টানাপোড়েন ফুটে ওঠে। প্রেম ও বিচ্ছেদের চেনা গল্পকেই কাব্যিক ছন্দে সাজিয়েছেন অনির্বাণ।

গানের ‘মুখে রং লেগে লেগে মুখোশের মতোই দেখাবে’ লাইনটির চিত্রায়ণও দর্শকদের ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যেই মিউজিক ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা বন্যা বইছে। ‘হুলিগানইজম’ ও এসভিএফ মিউজিকের উদ্যোগে প্রকাশিত এই গান নতুনভাবে নজর কেড়েছে ।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This