বিগ বসের মঞ্চে হঠাৎ অসুস্থ সলমন খান? ভাইরাল প্রোমো নিয়ে মুখ খুললেন অভিনেতা

Must Read

ওয়েব ডেস্ক : বিগ বস ২০-এর (Big Boss 20) মঞ্চে সঞ্চালনা করতে গিয়ে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ছেন সলমন খান (Salman Khan)! এমনই একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে আসার পর অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। তবে এবার সেই জল্পনায় নিজেই জবাব দিলেন সলমন খান। ইনস্টাগ্রামে নিজের বক্তব্য শেয়ার করে অভিনেতা জানান, তাঁর শরীর খারাপ হয়নি এবং তিনি ভালো আছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে কথা বলতে বলতে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ছেন সলমন (Salman Khan)। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই অনেকেই ধরে নেন, শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। কিন্তু সলমনের বক্তব্য অনুযায়ী, প্রোমোটি ভুলভাবে এবং ভুল জায়গায় সম্পাদনা করা হয়েছে। ফলে দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছেছে।

আরও খবর :  দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘর আলো করে এল কন্যাসন্তান

সলমন জানান, বিগ বসের বাড়িতে কাজী নিজের শরীর নিয়ে মিথ্যা কথা বলছিলেন এবং অভিনয় করছিলেন। সেই পরিস্থিতিরই নকল করছিলেন তিনি। অভিনেতার বক্তব্য, বাড়িতে থাকা অন্য সদস্যরা কাজীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই মঞ্চে অভিনয় করেছিলেন তিনি।

ভাইরাল প্রোমো থেকে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন সলমন খান। একইসঙ্গে নিজের সুস্থতার কথা জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, প্রোমোতে দেখা দৃশ্যের কারণে তাঁর অসুস্থতার যে জল্পনা ছড়িয়েছে, তা সঠিক নয়।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This