ভারতেই তৈরি হতে পারে রাশিয়ার সু-৫৭, প্রস্তুত হ্যাল

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭ (SU-57) ভারতে তৈরির জন্য প্রস্তুত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল (HAL)। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবি কোটা জানিয়েছেন, এই ধরনের যুদ্ধবিমান তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী এবং পরিকাঠামোর বড় অংশ ইতিমধ্যেই হ্যালের হাতে রয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে চুক্তি হলে ভারতে সু-৫৭ তৈরির কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

হ্যালের (HAL) তরফে জানানো হয়েছে, ভারতে সু-৩০এমকেআই (SU-30 MKI) যুদ্ধবিমান তৈরির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের। সেই অভিজ্ঞতাই এবার সু-৫৭ (SU-57) তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে। রাশিয়ার একটি প্রতিনিধি দল হ্যালের নাসিকের কারখানা পরিদর্শন করেছে। সেখানে দেখা গিয়েছে, সু-৩০এমকেআই তৈরির জন্য তৈরি করা পরিকাঠামোর প্রায় ৪০ শতাংশ ভবিষ্যতে সু-৫৭ তৈরির কাজে ব্যবহার করা সম্ভব। তবে নতুন যুদ্ধবিমান তৈরির জন্য আরও কিছু পরিকাঠামো তৈরি করতে হবে।

আরও খবর : গণেশ বিসর্জন সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের চারজনের মৃত্যু

ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের সংখ্যা কমে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ার সু-৫৭ (SU-57) তৈরির প্রস্তাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্য দিকে, ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্পও এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই যুদ্ধবিমান তৈরি হতে এখনও কয়েক বছর সময় লাগবে। ফলে তার আগে রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান নিয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে ভারতে সু-৫৭ (SU-57) তৈরি হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

Latest News

মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! এক রাতে ১১০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ওয়েব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও সংলগ্ন এলাকায় ভয়াবহ ড্রোন হামলার (Drone Attack) অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। রুশ...

More Articles Like This