পঞ্জাবে ফের পুলিশকর্মীকে গুলি করে খুন,নিহত অমৃতসরে এএসআই হরজিত সিং

Must Read

ওয়েব ডেস্ক : পঞ্জাবের (Punjab) অমৃতসরে টহলরত অবস্থায় গুলিতে খুন হলেন পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। বৃহস্পতিবার গভীর রাতে ভগতানওয়ালা গ্রেন মার্কেটের কাছে মোটরবাইকে টহল দেওয়ার সময় এএসআই হরজিত সিংকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, টহল দেওয়ার সময়ই হরজিত সিংয়ের উপর হামলা হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি দায় স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয়ও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ (Police)।

আরও খবর :  জোড়াফুল নয়, উপনির্বাচনে নতুন নাম-প্রতীকে দুই তৃণমূল! কমিশনের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত

এদিকে এই হত্যাকাণ্ডের পর পঞ্জাবে (Punjab) পুলিশকর্মীদের উপর পরপর হামলার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন আগেই অজনালার কাছে এক এএসআইকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সেই হামলায় পুলিশকর্মী প্রাণে বেঁচে গেলেও পরে ‘তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান’ নামে একটি অজ্ঞাত গোষ্ঠী হামলার দায় স্বীকার করে তাঁকে ফের নিশানা করার হুমকি দেয়। তবে হরজিত সিংকে খুনের ঘটনায় এখনও কোনও দায় স্বীকারের দাবি সামনে আসেনি।

হরজিত সিংয়ের পরিবারের জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কের তরফেও পরিবারকে আরও এক কোটি টাকার বিমা সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Latest News

সেনাদের জন্য কেন্দ্রের বড় উপহার, আজীবন ফ্রি ট্রেনযাত্রার সুবিধা

ওয়েব ডেস্ক : দেশের সাহসী সেনাকর্মীদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেনা পদক, নৌসেনা পদক...

More Articles Like This