নাম-প্রতীক ফ্রিজের মধ্যেই নতুন তৎপরতা, কমিশনে তিন বিকল্পের প্রস্তাব কালীঘাট তৃণমূলের

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে দলের পরিচিত নাম ও প্রতীক নিয়ে আপত্তি, অন্যদিকে ভোটের প্রস্তুতিতে বিকল্প ব্যবস্থার তোড়জোড়। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশের পর এই দুই পথেই এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির। কমিশনের তরফে তিনটি বিকল্প নাম এবং তিনটি প্রতীকের প্রস্তাব দিতে বলা হয়েছিল। সেই সময়সীমার আগেই বৃহস্পতিবার রাতে ইমেল করে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। সঙ্গে কমিশনকে কড়া চিঠি লিখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রাত ১১টা ৩৬ মিনিট নাগাদ কমিশনের (Election Commission) কাছে ওই ইমেল পাঠানো হয়। তাতে তিনটি সম্ভাব্য দলের নাম এবং প্রতিটির সঙ্গে তিনটি করে মুক্ত প্রতীকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিকল্পের তালিকা পাঠালেও কমিশনের মূল সিদ্ধান্ত মেনে নিয়েছে কালীঘাট, এমনটা নয়। বরং একই চিঠিতে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে বলে খবর।

আরও খবর :  বৃষ্টি মাথায় নিয়েই বাজা কদমতলা ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিন ঘিরে কলকাতায় বিশেষ আয়োজন

কালীঘাটের শিবিরের বক্তব্য, এতদিন ধরে দলের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক। তাই এগুলির ব্যবহার বন্ধ করে বিকল্প পথে যাওয়ার নির্দেশকে স্বাভাবিক ভাবে দেখছে না মমতা শিবির। কমিশনের এই পদক্ষেপকে গণতান্ত্রিক সিদ্ধান্ত হিসেবে না দেখার কথাও চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, এর আগে শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তৃণমূলের ক্ষেত্রেও একই ধারা দেখা যাচ্ছে। এ নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। অন্যদিকে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। লিখেছেন, নিজের জন্মদিনে মোদিজি দেশকে এই উপহার দিলেন। এভাবে কি নির্বাচনে জেতা যায়?

এদিকে ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। তার আগে কোন প্রতীক পাবে কালীঘাটপন্থী তৃণমূল শিবির? কোন দলের নামে ভোটে লড়বেন তা নিয়েই এখন জোর রাজনৈতিক চর্চা।

Latest News

পুরীর মন্দিরের কাছে খাজার দোকানে অভিযান, নষ্ট করা হল ৪ কুইন্টাল খাজা

ওয়েব ডেস্ক : পুরীর (Puri) জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় একাধিক খাজার দোকান ও তৈরির ইউনিটে অভিযান চালাল খাদ্য সুরক্ষা...

More Articles Like This