মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

Must Read

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয় কর্মীকে (Indian Worker) গুগল মিটের মাধ্যমে চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এক কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, একটি মার্কিন আর্থিক সংস্থায় কর্মরত ভারতীয় গ্রাহক পরিষেবা দলের সদস্যদের আচমকাই ছাঁটাই করা হয়। সংশ্লিষ্ট কর্মীর দাবি, কোনও আগাম সতর্কতা ছাড়াই গোটা দলকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়।

ওই কর্মীর বক্তব্য অনুযায়ী, সেদিন তাঁদের ‘অপারেশনাল কারণ’ দেখিয়ে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার শিফটে যোগ দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা গুগল মিটে যোগ দেওয়ার নির্দেশ আসে। বৈঠকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ভারতীয় গ্রাহক পরিষেবা দলের সকলকেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাত্র কয়েক মিনিটের সেই বৈঠকেই প্রায় ৮০ জনের কর্মসংস্থান শেষ হয়ে যায় বলে দাবি করেছেন ওই কর্মী।

আরও খবর :  চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনই, নোয়েলের আপত্তিতে টাটা সন্সে বাড়ল টানাপোড়েন

ছাঁটাইয়ের কারণ হিসেবে ভারতীয় দলের কাছ থেকে প্রত্যাশিত কাজের ফল পাওয়া যাচ্ছিল না বলে জানানো হয়েছিল বলে ওই কর্মী দাবি করেছেন। তবে তাঁর পাল্টা বক্তব্য, চাকরি হারানোর আশঙ্কায় ভারতীয় কর্মীরা নিয়মিত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেন।

পরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখে সংশ্লিষ্ট কর্মী সংস্থাটির নাম হিসেবে ‘ব্লুভাইন’-এর কথা উল্লেখ করেন। এটি অনলাইনভিত্তিক একটি আর্থিক পরিষেবা সংস্থা, যা ছোট ব্যবসার জন্য ব্যাঙ্কিং ও পেমেন্ট সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বহু নেটিজেন একসঙ্গে এত কর্মীর ছাঁটাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Latest News

বৃষ্টি মাথায় নিয়েই বাজা কদমতলা ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিন ঘিরে কলকাতায় বিশেষ আয়োজন

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় আলোর ছটায় সেজে উঠল কলকাতার বাজা কদমতলা ঘাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন...

More Articles Like This