পুজোর আগেই রোজভ্যালির টাকা ফেরত? আমানতকারীদের জন্য বড় সুখবর

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর মুখে রোজভ্যালির (Rose Valley) আমানতকারীদের জন্য এল বড় খবর। আদালতে শুনানির সময় এডিসি কমিটির (ADC Committee) তরফে জানানো হয়েছে, পুজোর আগেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রায় ৫০০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের প্রেক্ষিতেই আদালতে এই আশ্বাস দেওয়া হয়। দীর্ঘদিন ধরে রোজভ্যালির কাছে আটকে থাকা টাকা ফেরতের দাবিতে আমানতকারীদের হয়ে বিষয়টি আদালতে তুলে ধরা হয়। সেই শুনানিতেই অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে এডিসি কমিটির অবস্থান স্পষ্ট হয়।

আরও খবর :  প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে শুধু ৫০০ কোটি টাকা ফেরত দিয়েই বিষয়টি শেষ করা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রোজভ্যালির সম্পত্তি দ্রুত বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের মধ্যে ফেরতের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সম্পত্তি বিক্রির মাধ্যমে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়াকে আরও গতি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, আগামী ছ’মাসের মধ্যে সমস্ত আমানতকারীর টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ করতে হবে।

Latest News

ব্রেকফাস্টে বেরিয়েই ভয়াবহ হামলার শিকার নার্স, বেঙ্গালুরুতে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক : সকালে ক্লিনিক থেকে ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলেন ২৬ বছরের নার্স মধুমিতা। সেই সময়ই বেঙ্গালুরুর (Bengalurur) জেপি নগর...

More Articles Like This