ফার্মেসিতে ওষুধ বিক্রিতে কড়া নজরদারি, সিসিটিভি বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র

Must Read

ওয়েব ডেস্ক : প্রেসক্রিপশনে (Prescription) বিক্রি হওয়া ওষুধের (Medicines) উপর নজরদারি আরও কড়া করতে নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র (Central Government)। ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইকারি বিক্রয় বাদ দিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ বিক্রির ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত দোকানে সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে। এর মাধ্যমে কোন ওষুধ কখন এবং কীভাবে বিক্রি হয়েছে তার একটি নথি তৈরি করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ওষুধ (Medicines) বিক্রির দৃশ্যমান রেকর্ড এমন ভাবে সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজনে সংশ্লিষ্ট লেনদেন যাচাই করা যায়। সিসিটিভির রেকর্ড অন্তত তিন মাস ধরে রেখে দেওয়ার কথাও বলা হয়েছে। কেন্দ্রের দাবি, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির মতো অনিয়ম ঠেকানো এবং ওষুধ সরবরাহের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আরও খবর :  ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবর ভুয়ো, জানাল বিদেশ মন্ত্রক

বিশেষ করে শিশুদের ক্ষেত্রে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ (Medicines) ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে বলে সূত্রের খবর। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কিছু কাশির সিরাপ বা অন্যান্য ওষুধ যথাযথ চিকিৎসকের পরামর্শ ছাড়াই শিশুদের দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও নজরদারির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবিত সিসিটিভি ব্যবস্থা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি ওষুধের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে সরবরাহ করা ওষুধের ক্ষেত্রেই এর বিস্তৃত প্রয়োগের কথা বলা হয়েছে।

তবে এখনই ফার্মেসিগুলিতে এই নিয়ম কার্যকর হচ্ছে না। এটি এখনও খসড়া প্রস্তাব। কেন্দ্র সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি ও পরামর্শ চেয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Latest News

‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’! দূষণ রুখতে অগ্নিমিত্রার কড়া বার্তা, আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ

কলকাতা: দূষণের জেরে দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরের জল নিয়ে উদ্বেগ রয়েছে। এ বার সরোবরের জল পরিষ্কার করে...

More Articles Like This