অন্নপূর্ণা দিবসে বাংলার মহিলাদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে (PM Narendra Modi birthday) কেন্দ্র করে বৃহস্পতিবার বাংলাজুড়ে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে বিশেষ কর্মসূচি। সেখানেই ভারচুয়ালি যোগ দিয়ে মহিলাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, সংসারের জরুরি প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। সেই জায়গাতেই এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে মোদি (Narendra Modi) জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির টাকা এদিন প্রায় দেড় কোটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। তাঁর কথায়, এই অর্থ কোনও পরিবারের সন্তানের পড়াশোনার কাজে লাগতে পারে, আবার কোথাও ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। আর্থিক সহায়তার মাধ্যমে মহিলাদের নিজেদের প্রয়োজন এবং পরিবারের জরুরি খরচ সামলানোর ক্ষমতা বাড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও খবর :  মহালয়ায় রাইটার্সে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প চালু করা হয়। জুন মাস থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে এই প্রকল্পকে সামনে রেখেই রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালনের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, বক্তব্যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মোদি। নির্বাচনী প্রচারে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে ‘কাটমানি’র অভিযোগ তুলেছিলেন তিনি। এদিনও সেই প্রসঙ্গ টেনে তাঁর দাবি, বাংলায় এখন আর কাটমানির প্রয়োজন হয় না। অন্নপূর্ণা ভাণ্ডারকে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের সঙ্গে যুক্ত করে প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Latest News

প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

More Articles Like This