সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির

Must Read

ওয়েব ডেস্ক : আরব সাগরে ভারতীয় রণতরীতে (Indian warship) ধাক্কা পাকিস্তানি নৌযানের। ঘটনার জেরে রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি। ভারতের (India) বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌযানের আচরণের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে ঘটনায় কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সূত্রের খবর, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে ছিল ভারতীয় নৌবাহিনীর একটি সামনের সারির যুদ্ধজাহাজ। সেই সময় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে একটি পাকিস্তানি নৌযান ভারতীয় জাহাজটির খুব কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুতগতিতে। সেই সময় সেটি ভারতীয় রণতরীতে ধাক্কা মারে সেটি।

আরও খবর :  ইজরায়েলকে ৪০ হাজার শক্তিশালী বোমা দেওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বিদেশ মন্ত্রকের দাবি, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে দুই দেশের মধ্যে থাকা প্রাসঙ্গিক চুক্তির বিধান মেনে চলার বার্তাও দেওয়া হয়েছে।

একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকেও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের জুন মাসেও ভারত ও পাকিস্তানের নৌযানের মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পাকিস্তানি নৌযান বাবর এবং ভারতীয় নৌযান গোদাবরীর নাম সামনে এসেছিল।

Latest News

২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই

ওয়েব ডেস্ক : ডেঙ্গু (Dengue) মোকাবিলায় বড় পদক্ষেপ ভারতের। দেশেই তৈরি ডেঙ্গুর টিকা ‘ডেঙ্গিঅল’ (DengiAll) আগামী বছর বাজারে আসতে...

More Articles Like This