ইজরায়েলকে ৪০ হাজার শক্তিশালী বোমা দেওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

Must Read

ওয়েব ডেস্ক : ইজরায়েলকে (Israel) প্রায় ২.৮ বিলিয়ন ডলারের একটি নতুন অস্ত্র প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত এই চুক্তিতে ২০০০ পাউন্ড ওজনের ৪০ হাজার বোমা থাকার কথা। মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত প্যাকেজে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা থাকতে পারে।

এই অস্ত্রগুলির সরবরাহ নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৪ সালে তৎকালীন বাইডেন প্রশাসন গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বোমা ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চালান আটকে দিয়েছিল। ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় ফেরার পর সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। প্রস্তাবিত নতুন চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলিকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আরও খবর : মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার আমেরিকার, কী রয়েছে কক্ষপথে?    

প্রস্তাবিত অস্ত্র প্যাকেজের বেশিরভাগ অর্থ মার্কিন বিদেশি সামরিক সহায়তা কর্মসূচির মাধ্যমে আসতে পারে বলে জানা গিয়েছে। ২০০০ পাউন্ডের এই বোমাগুলির বিভিন্ন ধরনের সংস্করণ রয়েছে। কিছু অস্ত্র মাটির নীচের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি, আবার কিছু বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। গাজায় এই ধরনের মার্কিন-নির্মিত বোমার (Bomb) ব্যবহারের অভিযোগ নিয়ে আগেও বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গাজায় যুদ্ধ ও মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কের মধ্যেই নতুন অস্ত্রচুক্তির খবর সামনে এসেছে। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে ইজরায়েলের (Israel) হাতে আরও বিপুল পরিমাণ ভারী বোমা পৌঁছবে। তবে চুক্তিটি এখনও অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

Latest News

এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর! দমকলের নোটিস খারিজ, নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

কলকাতা: আপাতত ক্যামাক স্ট্রিটের দফতর খালি করতে হচ্ছে না তৃণমূলকে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার...

More Articles Like This