লাল রংয়ে মিশে গেছে নীল! কী কারণে দলে ‘বদল’ অখিলেশের?   

Must Read

ওয়েব ডেস্ক: যে রাজনৈতিক দলটার পরিচয় তার লাল টুপি এবং পতাকার জন্য, তারা এবার নীল রং আপন করে নিচ্ছে। কথা হচ্ছে ১৯৯২ সালে মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) হাতে তৈরি সমাজবাদী পার্টির (Samajwadi Party) কথা। সপা-র বর্তমান সুপ্রিমো মুলায়মের পুত্র অখিলেশ যাদব (Akhilesh Yadav) দলের যুব শাখার জন্য নতুন ইউনিফর্ম আনলেন, যার রং নীল।

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মুসলিম এবং যাদব সম্প্রদায়ের ভোট সমাজবাদী পার্টির বড় ভরসা। ২০২৪ লোকসভা নির্বাচনে তা দিয়েই বাজিমাত করেছেন অখিলেশ। কিন্তু আগামী বছর (২০২৭) যোগী-রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে ভালো ফল করতে হলে শুধু মুসলিম-যাদব ভোটব্যাঙ্কে ভরসা করলে চলবে না, তাই এবার দলের ছাত্র সংগঠন সমাজবাদী ছাত্র সভাকে চাঙ্গা করতে নতুন করে শুরু করলেন অখিলেশ।

আরও পড়ুন: বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

৮ সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে ৫৩ বছর বয়সি সপা প্রধান ঘোষণা করেন, তাঁর দলের ছাত্র সংগঠনের ড্রেস কোড হবে নীল জামা এবং নীল জিনস প্যান্ট। উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দু’ সপ্তাহ ব্যাপী সচেতনতা কর্মসূচিও সেদিন শুরু করেন তিনি।

নীল ইউনিফর্ম নিয়ে অখিলেশের ব্যাখা, “নতুন প্রজন্ম চিন্তাভাবনা করে অন্যভাবে, তাদের ইউনিফর্মও নতুন রকম হওয়া উচিত।” তিনি জানান, এই নতুন ড্রেস কোড দলের ছাত্র সংগঠনকে আলাদা পরিচিতি দেবে এবং সেই সঙ্গে দলের সমাজতান্ত্রিক মূল্যবোধ ও বহুজন সমাজের আইডিয়ার প্রতিফলন ঘটাবে।

সমাজবাদী ছাত্র সভা-র সদস্যরা আগে লাল জামা অথবা কুর্তা পরত। নতুন রং নীল হওয়ার গুরুত্ব যথেষ্ট কারণ এই রংয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে বহুজন সমাজ পার্টির। বোঝাই যাচ্ছে, নীল রংকে আপন করে নিয়ে ‘পিছড়ে’, ‘দলিত’ এবং ‘অল্পসংখ্যক’— এই তিন শ্রেণির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছেন অখিলেশ। যে অংশে বরাবর দখল ছিল বিএসপি-র। বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ নিজেকে তাঁর রাজ্যের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন বলাই বাহুল্য।

Latest News

কালীঘাট মন্দিরের গয়না ‘গায়েব’! দুর্নীতির অভিযোগে CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে সাবর্ণ পরিবার

কলকাতা: কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) পরিচালনা ও সম্পত্তি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ...

More Articles Like This