পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে। অক্টোবরের প্রথম দিন থেকেই দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ারের জন্য নতুন মূল্য কাঠামো চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার কথা জানানো হয়েছে। তবে নতুন কাঠামোয় কোন পণ্যের দাম কত হবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

মূলত রাজ্যের রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে থাকা প্রতিটি পণ্যের নথিভুক্তির প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। এমনকি কোনও পণ্যের দাম শেষ পর্যন্ত না বদলালেও সেটির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দফতরে বৈঠক হয়। সেখানে দাম নিয়ে বিভিন্ন প্রস্তুতকারক এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা হয় বলে খবর।

আরও খবর : পুরভোটের প্রস্তুতিতে ফের বৈঠক, জেলাশাসকদের নিয়ে মঙ্গলবার কমিশনের বৈঠক     

দাম নির্ধারণের ক্ষেত্রে সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পণ্য সংরক্ষণ এবং পরিচালনার খরচও নির্দিষ্ট সীমার মধ্যে রাখার কথা বলা হয়েছে। নতুন দাম কার্যকর হলেও দোকানে আগে থেকে থাকা পুরনো দামের মদ (Liquor Price) বিক্রি করা যাবে। অর্থাৎ পুরনো মজুত নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও সমস্যা তৈরি হবে না। পাশাপাশি পুজোর সময়ে বাজারে মদের জোগান যাতে ব্যাহত না হয়, সেই বিষয়টিও প্রস্তুতকারকদের মাথায় রাখতে বলা হয়েছে। নতুন মূল্য কাঠামো এবং পণ্যের নথিভুক্তির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অনলাইনে আবেদন করতে হবে। তবে এখনই সাধারণ ক্রেতার জন্য সবচেয়ে বড় প্রশ্ন—কোন বোতলের দাম কত বাড়বে? সেই উত্তর এখনও মেলেনি।

এর মধ্যেই দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। ওই দিন বারেও মদ পরিবেশন করা যাবে না। ফলে পুজোর আগে একদিকে যেমন মদের দামে পরিবর্তনের প্রস্তুতি চলছে, অন্যদিকে অষ্টমীর দিনের বিক্রি নিয়েও থাকছে বিশেষ বিধিনিষেধ।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This