গাঁজা কাণ্ডের জের, দেশের সমস্ত পাইলটের মাদক পরীক্ষা করবে ডিজিসিএ

Must Read

ওয়েব ডেস্ক: থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের পাইলট গাঁজা সেবন করেছিলেন। সেই ঘটনার জেরে নড়েচড়ে বসল ভারতের অসামরিক বিমান পরিষবেয়া কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)। দেশের সমস্ত উড়ান সংস্থাকে তারা নির্দেশ দিয়েছে, ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে প্রত্যেক পাইলটের মাদক পরীক্ষা করাতে হবে।

৪ অগাস্টের ঘটনা। থাইল্যান্ডের অন্যতম পর্যটন স্থল ফুকেত থেকে দিল্লি ফিরছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে আচমকাই ৩০০ ফুট নীচে নেমে যায় সেটি। স্বভাবতই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায়, বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন। পরে মেডিক্যাল টেস্টেও তা ধরা পড়ে। ওই পাইলটকে বরখাস্ত করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সাসপেন্সের অবসান, ব্রিকস সম্মেলনে দিল্লি আসছেন জিনপিং! মোদির সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

এহেন ভয়াবহ ঘটনার পর আর ঝুঁকি নিতে নারাজ দেশের অসামরিক উড়ান মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু (K Rammohan Naidu) বৃহস্পতিবার জানালেন, পাইলটদের মাদক পরীক্ষা সংক্রান্ত নিয়মকানুন এবার বদলাতে। চলতি মাসের শেষ দিকেই নতুন নিয়মাবলির খসড়া চূড়ান্ত করা হবে।

এতকাল পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের মাদক পরীক্ষা হত না তা নয়। কিন্তু প্রত্যেকের হত না। খেলোয়াড়দের যেমন ডোপিং টেস্ট হয়, সেরকমই প্রতিবছর ১০ শতাংশ পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীদের পরীক্ষা হত। তা হত ‘র‍্যান্ডম’ অর্থাৎ কাদের পরীক্ষা করা হবে তা আগে থেকে জানানো হত না। কিন্তু এবার আর কোনও ছাড় নেই, ১০০ শতাংশ কর্মীদেরই মাদক পরীক্ষায় আনা হতে চলেছে। অর্থাৎ দেশের বিভিন্ন উড়ান সংস্থায় কর্মরত প্রায় ১২ হাজার পাইলটের মাদক পরীক্ষা হবে।

 

Latest News

আরও লজ্জায় পাকিস্তান, রানের পাহাড় খাড়া করল ইংল্যান্ড  

ওয়েব ডেস্ক: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) আরও বিপদে পড়ল পাকিস্তান (Pakistan)। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল...

More Articles Like This