পুজোর আগে বড়বাজারে ওষুধের দোকানে হানা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের খোঁজে যৌথ অভিযান

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে শহরজুড়ে একাধিক হোটেল ও রেঁস্তরায় একের পর এক তল্লাশি চলছে। এবার নজর পড়ল ওষুধের বাজারে। বুধবার সকালে কলকাতার বড়বাজারের (Bara Bazar) মেহতা বিল্ডিংয়ে যৌথ অভিযান চালাল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। একাধিক ওষুধের (Medicines) দোকানে গিয়ে সরেজমিনে বিভিন্ন বিষয় পরীক্ষা করেন আধিকারিকরা। অভিযানের মূল লক্ষ্য ছিল ওষুধের গুণমান ও বৈধতা যাচাই করা। দোকানে মজুত থাকা ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখা হয়। পাশাপাশি নিষিদ্ধ ওষুধ, নকল ওষুধ কিংবা মেয়াদ পেরিয়ে যাওয়া ওষুধ বিক্রি হচ্ছে কি না, সেদিকেও নজর রাখেন আধিকারিকরা।

শহরের ওষুধ সরবরাহ ব্যবস্থায় বড়বাজারের মেহতা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুলনামূলক কম দামে এখানে ওষুধ পাওয়া যায়। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানে এখান থেকে পাইকারি ওষুধ সরবরাহ করা হয়। ফলে কোনও অনিয়ম ধরা পড়লে তার প্রভাব বিস্তৃত এলাকায় পড়তে পারে বলেই এই জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।

আরও খবর : স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্ব নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে     

এর আগে ভেজাল ওষুধ বিক্রি নিয়ে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ ও কেলেঙ্কারি সামনে এসেছে। অনলাইনে কম দামে ওষুধ দেওয়ার প্রলোভন দেখিয়ে নকল ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে। সেই প্রেক্ষাপটে পুজোর আগে ওষুধের বাজারে এই যৌথ অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুধু ওষুধ নয়, দুর্গাপুজোর আগে শহরের খাবারের দোকান ও রেস্তরাঁগুলিতেও অভিযান চলছে। গত কয়েকদিনে খাদ্য সুরক্ষা দপ্তরের তল্লাশিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কলকাতার একাধিক রেস্তরাঁর লাইসেন্সও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে শহরের বিভিন্ন মল ও বাণিজ্যিক জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।

Latest News

ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারে নতুন বিতর্ক

ওয়েব ডেস্ক : ভারত-আফগানিস্তান ক্রিকেট সিরিজ শুরুর আগেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। অভিযোগ, আসন্ন...

More Articles Like This