২৬ হাজার শিক্ষক-অশিক্ষক নিয়োগে বড় স্বস্তি এসএসসির, সময় বাড়িয়ে ৩১ মে ২০২৭ করল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের প্রক্রিয়া শেষ করতে আরও সময় পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (West bengal School Service Commission)। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয় জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল রাজ্য সরকার ও কমিশন। সোমবার সেই আবেদন মঞ্জুর করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত।

আগের নির্দেশ অনুযায়ী চলতি বছরের ৩১ অগস্টের মধ্যেই ২৬ হাজার শূন্যপদে নিয়োগ শেষ করার কথা ছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা-সহ একাধিক কারণে সেই কাজ নির্ধারিত সময়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রাথমিক প্যানেল তৈরি এবং তথ্য যাচাইয়ের কাজ এগোলেও পরে আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সোমবার শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, বিভিন্ন আইনি বিষয় নিষ্পত্তি না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনা করে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কমিশন ও রাজ্য সরকারের আবেদন গ্রহণ করে। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী বছরের ৩১ মে-র মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও খবর : ২৬ হাজার শিক্ষক নিয়োগে আরও ৮ মাস সময় চায় SSC! সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

সুপ্রিম কোর্টের (Supreme Court) এই সিদ্ধান্তে কমিশন নিয়োগ প্রক্রিয়ার বাকি কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত সময় পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা মিটলে নতুন করে প্যানেল তৈরি, কাউন্সেলিং এবং নিয়োগের বাকি ধাপগুলি সম্পন্ন করার সুযোগ থাকবে। তবে নিয়োগের সময় আরও পিছিয়ে যাওয়ায় অপেক্ষারত চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে।

গত বছরের পরীক্ষায় নবম-দশমে ২ লক্ষ ৯৩ হাজার এবং একাদশ-দ্বাদশে ২ লক্ষ ২৯ হাজার পরীক্ষার্থী ছিলেন। কমিশনের দাবি, একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়েছে। ৩৫৮৬ জনকে নিয়োগের সুপারিশও করা হয়েছে। নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি হয়ে গিয়েছে।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This