বিপর্যয়ের সময়ে পাশে ভারত, নয়াদিল্লিকে ধন্যবাদ নেপালের প্রেসিডেন্টের

Must Read

ওয়েব ডেস্ক : ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত নেপালের (Nepal) পাশে দাঁড়ানোর জন্য ভারতকে (India) ধন্যবাদ জানালেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল (Nepal President Ram Chandra Paudel)। দুর্যোগের সময়ে নয়াদিল্লির সাহায্য ও সংহতির জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে পাঠানো বার্তায় পোড়েল জানিয়েছেন, নেপাল সরকার ও দেশের মানুষের পক্ষ থেকে ভারতের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। বিপদের সময়ে ভারতের উদ্বেগ, সহযোগিতা এবং পাশে থাকার বার্তাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট।

আরও খবর : নেপালে হড়পা বানে মৃত ৬১৬, এখনও নিখোঁজ বহু মানুষ

সম্প্রতি প্রবল বন্যা ও হড়পা বানে নেপালের একাধিক এলাকা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির পাশাপাশি বহু বাড়িঘর, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনাতেও দুঃখপ্রকাশ করেছেন পোড়েল। নিহত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে নেপালও তাঁদের পাশে রয়েছে।

উল্লেখ্য, নেপালের এই বিপর্যয়ের পর ভারত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ত্রাণ ও উদ্ধারকাজে সহযোগিতার পাশাপাশি দুর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় নয়াদিল্লি। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে নেপালের প্রেসিডেন্টের এই কৃতজ্ঞতা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Latest News

কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের (Camac Street Case) দলীয় দফতর থেকে নামফলক সরানোর ঘটনায় কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) করা...

More Articles Like This