সেপ্টেম্বর থেকে ৪৪ হাজার সরকারি অফিসে স্মার্ট মিটার, বদলাচ্ছে বিদ্যুৎ বিলের নিয়ম

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি অফিসের বিদ্যুৎ ব্যবহারে এবার বদল আসছে। সেপ্টেম্বর থেকেই রাজ্যের প্রায় ৪৪ হাজার সরকারি অফিসে প্রিপেড স্মার্ট মিটারে (Prepaid Smart meter) বিদ্যুৎ বিলিং শুরু হতে চলেছে। অর্থাৎ পোস্টপেডের বদলে আগেই রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলিকে।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) তরফে জানানো হয়েছে, ৩১ অগস্টের মধ্যে প্রথম পর্যায়ের প্রায় ৪৪ হাজার অফিসে স্মার্ট মিটার (Prepaid Smart meter) চালুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। যদিও রাজ্যে সরকারি অফিসের সংখ্যা প্রায় ৯০ হাজার। ভবিষ্যতে সব অফিসকেই এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে পুরনো ব্যবস্থার শেষ একটি পোস্টপেড বিল পাঠানো হবে। সেই বিল তৈরির তারিখের পর ১০ দিনের মধ্যে টাকা জমা দিতে হবে। সময়ের মধ্যে বকেয়া না মেটালে পরবর্তী সময়ে প্রিপেড মিটারের সঙ্গে সেই টাকা সমন্বয় করে নেওয়া হবে।

আরও খবর : প্রেসিডেন্সি জেলে আফতাবের সেলে আইফোন-রাউটার, উদ্ধার নগদ ৩১ হাজার টাকা

বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনও তথ্য যাতে সংশ্লিষ্ট আধিকারিকদের অজানা না থাকে, তার জন্য তাঁদের মোবাইল নম্বর বিদ্যুৎ বণ্টন সংস্থার পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বকেয়া, বিল জমা দেওয়ার শেষ তারিখ-সহ প্রয়োজনীয় তথ্য ওই নম্বরেই পাঠানো হবে।

সরকারি বিদ্যুৎ ব্যবস্থায় বকেয়া কমানো এবং বিল আদায় আরও কার্যকর করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের নির্দেশিকা মেনেই সরকারি অফিসগুলিতে প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ এগোচ্ছে। শেষ পর্যন্ত রাজ্যের ১০০ শতাংশ সরকারি অফিসকে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

Latest News

মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট, ১১ সেপ্টেম্বর মিছিল করতে চান মমতা! আদালতের দ্বারস্থ অসিত মজুমদার

ওয়েব ডেস্ক : মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আবেদন ঘিরে নতুন করে চর্চায় কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This