ওয়েব ডেস্ক : কেপ ভার্দে (Cape Verde) খেলতে নামবে ভারতের মাটিতে! গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছিল এই নিয়ে। তবে সেপ্টেম্বর-অক্টোবরের FIFA আন্তর্জাতিক উইন্ডোতে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের প্রস্তাবিত ফুটবল প্রীতি ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একটি রিপোর্ট অনুযায়ী, ম্যাচ আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক দিক নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত এই ম্যাচ নাও হতে পারে।
ব্রাজিলের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে কেপ ভার্দের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে সূত্রের দাবি, আলোচনায় এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে প্রস্তাবিত ম্যাচটি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দুই পক্ষ বাণিজ্যিক বিষয়গুলিতে একমত হতে পারেনি। তাই কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা আপাতত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও খবর : জয়ের সামনে মাত্র চার উইকেট, তবু বৃষ্টিই ভারতের সবচেয়ে বড় বাধা!
এরই মধ্যে ২৬ সেপ্টেম্বর পানামার (Panama) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। FIFA আন্তর্জাতিক উইন্ডোর এই ম্যাচের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। বিশ্বকাপ খেলা পানামা বর্তমানে FIFA র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছে।
পানামার পর ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে দুটি ম্যাচ রয়েছে। ফলে আগামী কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে ভারতের সামনে বিশ্বকাপে খেলা দলগুলির বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ থাকছে।
