আউট হয়ে মেজাজ হারানোর জের, শাস্তি পেলেন জয়সূর্য

Must Read

ওয়েব ডেস্ক : ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (Test) আবেগের বশে মাঠের সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করার খেসারত দিতে হল শ্রীলঙ্কার (Srilanka) স্পিনার প্রভাত জয়সূর্যকে (Prabath Jayasuriya)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তাঁকে আচরণবিধি ভঙ্গের দায়ে সরকারি ভাবে তিরস্কার করেছে। একইসঙ্গে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ বলে আউট হন জয়সূর্য (Prabath Jayasuriya)। এরপর মাঠ ছাড়ার সময় হতাশা ও রাগ প্রকাশ করতে বাউন্ডারির কুশনে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। ঘটনাটি নজরে আসে ম্যাচ আধিকারিকদের। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম, মাঠের সরঞ্জাম বা পরিকাঠামোর অপব্যবহার সংক্রান্ত আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরে আইসিসির (ICC) এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন জয়সূর্য।

আরও খবর : ৩২ কোটিতে বিক্রি মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ বল, নিলামে মিলল না প্রত্যাশিত দাম

লেভেল ওয়ান অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। তবে জয়সূর্যকে (Prabath Jayasuriya) কোনও আর্থিক জরিমানা করা হয়নি। পরিবর্তে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটিই তাঁর প্রথম আইসিসি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This