বারুইপুরে বিজেপি কর্মী খুন! পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গন্ডগোল, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুরের (Baruipur) উত্তর ট্যাঙারবেড়িয়ায় বিজেপি কর্মী (BJP Worker) বাপি প্রামাণিককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে ফোন করে বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু (Death) হয়।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির (BJP) সক্রিয় কর্মী ছিলেন বাপি। বিজেপি করার কারণে প্রায় এক দশক তাঁকে ঘরছাড়া থাকতে হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। পরিবারের আরও অভিযোগ, বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনাতেই হামলা চালানো হয়েছে এবং ঘটনার পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত।

আরও খবর : ১১ দিনের শিশুকন্যার রহস্যমৃত্যু, বালতির জল থেকে উদ্ধার নিথর দেহ

যদিও পুলিশের প্রাথমিক বক্তব্য, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ও মারামারি হয়। সেই সংঘর্ষেই গুরুতর আহত হন বাপি। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষ এবং বাপির মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest News

পুজোর আগে বড়বাজারে ওষুধের দোকানে হানা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের খোঁজে যৌথ অভিযান

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে শহরজুড়ে একাধিক হোটেল ও রেঁস্তরায় একের পর এক তল্লাশি চলছে। এবার নজর পড়ল ওষুধের...

More Articles Like This