মুর্শিদাবাদে কি বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? ডোমকলে কংগ্রেসে যোগ শতাধিক তৃণমূল কর্মীর

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুর্শিদাবাদে (Murshidabad) কি বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ? ডোমকলের (Domkal) ১১ নম্বর মধুরকুল অঞ্চলে কংগ্রেসের (Congress) যোগদান সভাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে একের পর এক কর্মী তাদের দলে যোগ দিচ্ছেন।

রবিবার মধুরকুল অঞ্চলে আয়োজিত ওই যোগদান সভায় তিন তৃণমূল কংগ্রেস (TMC) সদস্য-সহ শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন বলে দাবি হাত শিবিরের। ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি মশিউর রহমান টাইটানের নেতৃত্বে তাঁদের দলে স্বাগত জানানো হয়। এই যোগদানকে ঘিরে স্থানীয় স্তরে কংগ্রেসের সংগঠন আরও মজবুত হচ্ছে বলেই দাবি দলীয় নেতৃত্বের।

আরও খবর : অ্যাম্বুল্যান্স চালক থেকে ইসরোর টেকনিশিয়ান, ৫-৬ বার ব্যর্থতার পর অদম্য জেদে স্বপ্নপূরণ নদিয়ার দেবজিতের

মুর্শিদাবাদ (Murshidabad) দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্তিশালী সংগঠনের অন্যতম জায়গা হিসেবে পরিচিত। সেই জেলায় তৃণমূলের কর্মীদের কংগ্রেসে যোগদানের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। কংগ্রেসের দাবি, শুধু ডোমকলেই নয়, জেলার বিভিন্ন প্রান্তেও অন্যান্য রাজনৈতিক দল থেকে কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন।

তবে এই দলবদলের প্রভাব আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে কতটা পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন। মধুরকুলের যোগদান সভার পর কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাড়ছে কি না, নাকি এটি শুধুই স্থানীয় স্তরের রাজনৈতিক পরিবর্তন—তা সময়ই বলবে। আপাতত তৃণমূলের ঘর থেকে কংগ্রেসের দিকে কর্মীদের যাওয়ার দাবি ঘিরেই সরগরম জেলার রাজনৈতিক মহল।

Latest News

আজ লিভারপুল বনাম অ্যাতলেটিকো, খেলবে পিএসজি, আর্সেনালও  

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। মঙ্গলবার হয়ে গিয়েছে ১২টা ম্যাচ, আজ বুধবার আরও...

More Articles Like This