নদিয়ায় মেগা সিটি তৈরির প্রস্তাব, জেলা প্রশাসনের কাছে প্রস্তাবপত্র দেওয়ার উদ্যোগ সাংসদ জগন্নাথ সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : এবার নদিয়াবাসীর জন্য বড় সুখবর। মেগা সিটি হতে চলেছে নদিয়া (Nadia)। নদিয়া জেলাকে কেন্দ্র করে একটি মেগা সিটি (Mega City) গড়ে তোলার প্রস্তাব দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। এই সংক্রান্ত একটি প্রস্তাবপত্র জেলা শাসকের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) দাবি, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং যোগাযোগ ব্যবস্থার দিক থেকে নদিয়ায় একটি বড় নগরাঞ্চল গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, তাহেরপুর, বীরনগর ও রানাঘাটের মতো একাধিক প্রাচীন শহর তুলনামূলকভাবে কাছাকাছি অবস্থিত। পাশাপাশি ফুলিয়া ও বাদকুল্লার মতো এলাকাগুলিও এই পরিকল্পনার আওতায় আসতে পারে বলে জানান সাংসদ।

আরও খবর : অ্যাম্বুল্যান্স চালক থেকে ইসরোর টেকনিশিয়ান, ৫-৬ বার ব্যর্থতার পর অদম্য জেদে স্বপ্নপূরণ নদিয়ার দেবজিতের

জগন্নাথ সরকারের বক্তব্য, নদিয়ার (Nadia) ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে একটি মেগা সিটি তৈরি করা সম্ভব। এর ফলে নদিয়া জেলার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহণ পরিকাঠামোর উন্নতির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নদিয়ার ঐতিহাসিক স্থাপত্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সাংসদ। তাঁর মতে, উন্নয়নের সঙ্গে ঐতিহ্য রক্ষার সমন্বয় ঘটিয়ে নদিয়াকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরাঞ্চল হিসেবে গড়ে তোলা যেতে পারে।

এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এখন প্রস্তাবটি প্রশাসনিক স্তরে কতটা গুরুত্ব পায়, সেদিকেই নজর।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক :ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল ভারত।...

More Articles Like This