তারাপীঠ-কলকাতার অগ্নিকাণ্ডের পর কড়া নজরদারি, বালির ২৮ হোটেলে নোটিস

Must Read

ওয়েব ডেস্ক : তারাপীঠ ও কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনার পর হোটেল ও লজগুলির অগ্নিনিরাপত্তা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। রাজ্য সরকারের বিশেষ নির্দেশিকার পর এবার হাওড়ার বালি, বেলুড় ও লিলুয়া এলাকার বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে দমকলের কড়া পরিদর্শন।

শনিবার সকাল থেকেই বালি (Bali) দমকল বিভাগের আধিকারিকরা একাধিক হোটেল (Hotels) ও লজে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। অগ্নিনির্বাপণ সরঞ্জাম রয়েছে কি না, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার পর্যাপ্ত পথ আছে কি না এবং ভবনের কাঠামো কতটা নিরাপদ—একাধিক বিষয় খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

আরও খবর : রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা! ভিজবে কলকাতাও

বালি দমকল বিভাগের অফিসার সোমনাথ প্রামাণিক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ২৮টি হোটেলকে নোটিস দেওয়া হয়েছে। পরিদর্শনে বেশ কিছু পুরনো হোটেল ও ভবনে গুরুত্বপূর্ণ ত্রুটি ধরা পড়েছে। কয়েকটি পুরনো বিল্ডিংয়ে মাত্র একটি সিঁড়ি রয়েছে। আগুন লাগলে সেই একটি পথ দিয়ে বহু মানুষকে বের করতে গেলে বড় বিপদের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে জানা গিয়েছে।

সমস্ত হোটেল ও লজের পরিদর্শন শেষ হওয়ার পর বিস্তারিত রিপোর্ট তৈরি করে তা উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দমকলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অগ্নিনিরাপত্তার নিয়ম না মানলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডে প্রাণহানি ঠেকাতেই হোটেল-লজগুলির নিরাপত্তা ব্যবস্থায় এই বিশেষ নজরদারি বলে জানিয়েছে দমকল।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This