আয়ারল্যান্ডে ৩৩৫ কোটির দুর্গ কিনলেন মার্ক জুকারবার্গ, সঙ্গে ৪৪০ একরের বিশাল এস্টেট!

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তথা মেটার সিইও মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সম্পত্তির তালিকায় যুক্ত হল আরও এক রাজকীয় ঠিকানা। আয়ারল্যান্ডের (Ireland) একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন তিনি ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। দুর্গটির সম্ভাব্য মূল্য প্রায় ২০ থেকে ৩০ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩৫ কোটি টাকা।

‘আইরিশ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেই অফ-মার্কেট চুক্তির মাধ্যমে স্ট্র্যানক্যালি ক্যাসল কিনেছেন জুকারবার্গ ও প্রিসিলা। যদিও আয়ারল্যান্ডের প্রপার্টি প্রাইস রেজিস্টারে এখনও এই লেনদেনের তথ্য প্রকাশিত হয়নি। ফলে দুর্গটির সঠিক ক্রয়মূল্য নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও খবর :  ২৫৫ ভোটে জয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উনবিংশ শতাব্দীর গথিক স্থাপত্যের এই দুর্গটি ব্ল্যাকওয়াটার ভ্যালিতে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত। প্রায় ১৮৩০ সালের দিকে প্রাক্তন টোরি এমপি জন কেইলির জন্য তৈরি হয়েছিল এটি। প্রায় ১৬ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা দুর্গটির সঙ্গে রয়েছে প্রায় ৪৪০ একরের সুবিশাল এস্টেট। রান্নাঘর থেকে খাবার ঘরে পৌঁছাতেই যেখানে কয়েক মিনিট সময় লাগে, সেখানে এই প্রাসাদের বিশালত্ব সহজেই অনুমান করা যায়।

তবে এই দুর্গে পাকাপাকিভাবে বসবাস করবেন না জুকারবার্গ (Mark Zuckerberg)। আমেরিকাতেই তাঁর মূল বাসস্থান থাকবে। আয়ারল্যান্ডে সফরে গেলে এই দুর্গেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। গত দুই দশকে দুর্গটির মালিকরা ব্যাপক সংস্কার করেছেন। ফলে পুরনো গথিক স্থাপত্যের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধারও মেলবন্ধন ঘটেছে। মেটার ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে থাকায় জুকারবার্গের এই নতুন ঠিকানার গুরুত্বও কম নয়।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This