৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কীভাবে আবেদন করবেন, জানুন পদ্ধতি

Must Read

ওয়েব ডেস্ক : আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা না পাওয়া পরিবারগুলির জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় (Mukhyamantri Swasthya Bima Yojana) বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলবে। গত ১৬ অগাস্ট থেকে এই প্রকল্পের সুবিধা চালু হয়েছে।

প্রায় ১৯৫০ ধরনের রোগের চিকিৎসা এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে। হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার খরচও মিলবে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ডিজিটাল স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। তবে কার্ড পেতে আধার-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক। নির্দিষ্ট ক্যাম্প বা ওয়েবসাইটের মাধ্যমে আধার যাচাই করা যাবে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আধার কার্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (Mukhyamantri Swasthya Bima Yojana) কার্ডও প্রয়োজন হবে। আয়ুষ্মান ভারতের আওতায় না থাকা পরিবারগুলির যোগ্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও তথ্য যাচাই করা হতে পারে।

আরও খবর : ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর বিতর্কে বড় বার্তা শমীক ভট্টাচার্যের

ফের জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনাও করছে রাজ্য সরকার। সেখান থেকে প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। অফলাইনের পাশাপাশি শীঘ্রই অনলাইনেও আবেদন করার সুযোগ চালু হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করলে যোগ্য পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা মিলিয়ে বাংলার প্রায় ৬ কোটি মানুষ স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৮০ লক্ষ মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন বলে জানিয়েছেন তিনি।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This