মনসা পুজোয় হাফ ছুটি, দুপুর ২টোর পর বন্ধ সরকারি কাজ! কারা পাবেন, জানাল নবান্ন

Must Read

মনসা পুজো (Manasha Puja 2026) উপলক্ষে এ বার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। তবে গোটা রাজ্যে নয়, এই ছুটি প্রযোজ্য হবে বাঁকুড়া (Bankura) এবং পুরুলিয়া জেলার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনসা পুজোর দিন দুপুর ২টোর পর আর কোনও সরকারি কাজ হবে না। অর্থাৎ সংশ্লিষ্ট সরকারি দফতর এবং স্কুলগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এই প্রথম মনসা পুজো উপলক্ষে সরকারি ভাবে ছুটির ঘোষণা করা হল। বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মনসা পুজোর সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও লোকাচারের গভীর যোগ রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

এ বার নাগপঞ্চমীর তিথি শুরু হয়েছে ১৬ আগস্ট বিকেল ৪টা ৫২ মিনিটে। তিথি শেষ হবে ১৭ আগস্ট বিকেল ৫টায়। উদয়া তিথি অনুসারে, সোমবারই নাগপঞ্চমী পালিত হচ্ছে। বহু জায়গায় এই দিনটিতেই দেবী মনসার আরাধনা করা হয়। পুজোর শুভ সময় ভোর ৬টা ৮ মিনিট থেকে সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত। যদিও কিছু এলাকায় মঙ্গলবারও মনসা পুজোর আয়োজন করা হবে।

বাংলার লোকবিশ্বাস ও মঙ্গলকাব্যের পরম্পরায় দেবী মনসার গুরুত্ব দীর্ঘদিনের। সর্পদংশনের ভয় থেকে রক্ষা এবং মঙ্গলকামনায় বহু পরিবারে মনসার পুজো হয়ে থাকে। মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগর, লখিন্দর ও বেহুলার কাহিনির সঙ্গে দেবী মনসার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।

নবান্নের বিজ্ঞপ্তির ফলে বাঁকুড়া ও পুরুলিয়ার সরকারি কর্মী এবং পড়ুয়াদের জন্য এ বার মনসা পুজোয় বিশেষ ছুটির সুযোগ তৈরি হল।

 

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This