স্বাধীনতা দিবস উদযাপন শচীন-কোহলির, পতাকা তুললেন গিল-গম্ভীররাও

Must Read

ওয়েব ডেস্ক : দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস (Independence day)। জাতীয় এই উৎসবে সামিল হয়েছেন দেশের ক্রীড়াজগতের তারকারাও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ৬০০তম টেস্টের আগে গলে ভারতের পতাকা উত্তোলন করেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর। এছাড়া একাধিক তারকাও দেশবাসীর উদ্দেশে স্বাধীনতার শুভেচ্ছা জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে সোশাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar) হাতে জাতীয় পতাকা নিয়ে নিজের ছবি শেয়ার করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের বৈচিত্র্য, ঐক্য এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে ধরে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

আরও খবর : রোনাল্ডো-জর্জিনার বিয়ের পর নতুন জল্পনা, হানিমুনে কেরলেই কি আসছেন সিআর সেভেন?

বিরাট কোহলি (Virat Kohli) ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। রোহিত শর্মাও জাতীয় পতাকার প্রতি নিজের গর্বের কথা জানিয়েছেন। শুধু ক্রিকেটাররাই নন, দেশের বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিও স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স কলকাতার কলেজ স্ট্রিটের ঐতিহাসিক ‘স্বাধীন ভারত হিন্দু হোটেল’-এর গল্প তুলে ধরেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছে। পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসও বিশেষ বার্তা দিয়েছে।

স্বাধীনতা দিবসের উদযাপনে পিছিয়ে নেই কলকাতার ফুটবল ক্লাবগুলিও। মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসও এ দিন পালিত হচ্ছে। ক্লাব প্রাঙ্গণে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খানের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রয়েছে। সবুজ-মেরুনের ফুটবলার ছাংতে, শুভাশিস বোস ও মেহতাব সিং ভিডিও বার্তায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ইস্টবেঙ্গল জাতীয় পতাকার ছবি দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে। মহামেডান স্পোর্টিংও জাতীয় পতাকার ছবি প্রকাশ করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This