স্বাধীনতা দিবস পালন নিয়ে স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি পর্যটন মন্ত্রী শংকর ঘোষের

Must Read

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে স্কুলগুলির ভূমিকা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। তাঁর দাবি, নির্দিষ্ট কয়েকটি শ্রেণির পড়ুয়াদের অনুষ্ঠানে ডাকা হলেও অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে।

শংকর ঘোষের (Shankar Ghosh) বক্তব্য, ছোটবেলা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন মূল্যবোধ ও শিক্ষা অর্জন করে। ফলে স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে কোনও ধরনের বৈষম্য তৈরি হলে তার প্রভাব পড়ুয়াদের উপর পড়তে পারে। তাঁর মতে, এমন আচরণ থেকে শিশুদের মধ্যে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও খবর : স্বাধীনতা দিবসে তিরঙ্গা আলোয় সেজে উঠল কালনার রাজবাড়ি চত্বর

পর্যটনমন্ত্রী জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। নির্দিষ্ট জায়গায় এ নিয়ে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে সমস্ত পড়ুয়ার অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোনও ধরনের দ্বিচারিতা না হয়, সেই বিষয়েও স্কুলগুলিকে সতর্ক করেন শংকর ঘোষ।

ভবিষ্যতে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের মধ্যে এ ধরনের বৈষম্য করা হলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন পর্যটনমন্ত্রী। স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে স্কুলগুলিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This