বোলপুরে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে ম্যারাথন পুলিশি তল্লাশি

Must Read

ওয়েব ডেস্ক : বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী শেহগাল হোসেনের (Sehgal Hossain) বাড়িতে দীর্ঘক্ষণ ধরে পুলিশি (Police) তল্লাশি। রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন এলাকায় শেহগালের ফ্ল্যাটে মধ্যরাত থেকে এই অভিযান চলছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সম্প্রতি শেহগালের আত্মীয় টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনানের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের খবর সামনে আসে। এরপর নতুন করে তদন্তকারীদের নজরে আসে মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের নাম। টুলুর সঙ্গে শেহগালের (Sehgal Hossain) কোনও যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

আরও খবর : স্বাধীনতা দিবসে দুর্ঘটনা, স্কুলে যাওয়ার পথে বিদ্যাধরী নদীতে তলিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির পড়ুয়া

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে তাঁর দেহরক্ষী হিসেবে কাজ করতেন শেহগাল হোসেন (Sehgal Hossain)। পরে একই মামলায় গ্রেফতার করা হয় তাঁকেও। এবার বোলপুরে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে পুলিশের তল্লাশি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, বোলপুর বাইপাসের ধারে শেহগালের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। একটি তাঁর নিজের নামে এবং বাকি দু’টি তাঁর স্ত্রী ও শাশুড়ির নামে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে কী কারণে এই তল্লাশি চালানো হচ্ছে, তা নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তল্লাশি শেষে কোনও নথি, সামগ্রী বা গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয় কি না, এখন সেদিকেই নজর। অভিযানের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে বোলপুর।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This