স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, ২০ বছর পর ফিরছে পুরনো প্রথা

Must Read

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের (Independence day) প্রাক্কালে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রোটোকল মেনে রাষ্ট্রপতির ভাষণের পরেই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। দূরদর্শন বাংলা এবং আকাশবাণী কলকাতার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবে তাঁর বার্তা।

এর আগে ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবসের প্রাক্কালে দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বক্তব্য রেখেছিলেন। তারপর প্রায় দুই দশক এই ধরনের প্রথা আর দেখা যায়নি। সেই দীর্ঘ বিরতির পর ফের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর বার্তা সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। সূত্রের খবর, বিশেষ এই সম্প্রচারের প্রস্তুতিও ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে।

আরও খবর : কালীঘাট মন্দিরে এবার ২০ জনের বিশেষ পুলিশ বাহিনী! থাকবে মহিলা পুলিশও

এদিকে স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়েও থাকছে বাড়তি আগ্রহ। সূত্রের খবর, এবার সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে সুন্দরবন এলাকায় প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকেও সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত ১০ অগস্ট নিজেই এই কর্মসূচির সূচনা করেন তিনি। ফলে স্বাধীনতা দিবসকে ঘিরে একদিকে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা, অন্যদিকে সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলনের সম্ভাবনা—দুই কর্মসূচিই এবার বিশেষ নজরে রয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This