স্বাধীনতা দিবসে বড় সম্মান রাজ্য পুলিশের ১৩ আইপিএসকে, পদক পাচ্ছেন দময়ন্তী সেন-সহ একাধিক আধিকারিক

Must Read

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের (Independence day) মঞ্চ থেকেই রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে সম্মানিত করবে রাজ্য সরকার। এ বছর মুখ্যমন্ত্রীর পুলিশ পদকের (Police Medal) জন্য বেছে নেওয়া হয়েছে মোট ১৩ জন আইপিএস অফিসারকে। ১৫ অগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। পুলিশ প্রশাসনে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে।

প্রশাসনিক মূল্যায়নের ভিত্তিতে এবারের পুরস্কার দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ (Outstanding Service) বিভাগে থাকছেন ৬ জন আধিকারিক। এই তালিকায় রয়েছেন অজয় কুমার, নীরজ কুমার সিং, দময়ন্তী সেন, জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগরওয়াল। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার পরিচয় দেওয়ার কারণেই তাঁদের এই বিভাগে মনোনীত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

আরও খবর : পুরনো ফোন বন্ধ, নতুন সিমে যোগাযোগ, বালেশ্বরের হোটেলে গা-ঢাকা! দু’বছর পর গ্রেফতার নির্মল ঘোষ

অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’ (Commendable service) বিভাগে সম্মান পাচ্ছেন আরও ৭ জন আইপিএস। এই তালিকায় রয়েছেন কংকর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর অমিতকুমার ভরত, সূর্যপ্রতাপ যাদব পুষ্পা, অংশুমান সাহা, শচীন মক্কর এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। পুলিশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য ভূমিকা এবং সাধারণ মানুষের জন্য পরিষেবা আরও কার্যকর করার প্রচেষ্টাকেই এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

প্রতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের এই ধরনের সম্মান জানানোর রীতি রয়েছে। এবারও জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের আগে রেড রোডের অনুষ্ঠানেই পদক প্রদান করা হবে। প্রশাসনের মতে, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার জন্য আধিকারিকদের পুরস্কৃত করলে বাহিনীর অন্য সদস্যদেরও আরও ভালো কাজ করার উৎসাহ বাড়ে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This