চলতি মাসেই ফের দাম বাড়ছে পাউরুটির, প্রতি পাউন্ডে ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

Must Read

ওয়েব ডেস্ক : ফের দাম বাড়তে চলেছে পাউরুটির। মধ্যবিত্তের সকালের খাবার বলতেই পাউরুটি। পাউরুটির (Bread) দাম বাড়ার খবরে মাথায় হাত গৃহস্থদের। স্কুলের টিফিনেও প্রায়ই পাউরুটি দেন অভিভাবকরা। বারবার পাউরুটির দাম বাড়লে পকেটে চাপ পড়বে সাধারণ মানুষের। শাক-সবজি থেকে শুরু করে মাছ-ডিমের দাম এমনই আকাশছোঁয়া। তার উপর পাউরুটির দাম বাড়লে খাবারের দোকানগুলিতেও দাম বাড়বে। বহু অফিসযাত্রী পাউরুটি-ঘুগনি, পাউরুটি-মাখন, ডিম-পাউরুটি খেয়ে কাজে বের হন। ফলে অফিসযাত্রীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

এমনিতেই জ্বালানির সংকটে ব্যবসায় মন্দা সর্বত্র। যার জেরে বেড়েছে কাঁচামালের দাম। এবার তার প্রভাব পড়ল পাউরুটির (Bread) উপর। সেই কারণেই দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে বেকারি সংস্থাগুলি। প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়তে চলেছে পাউরুটির বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত এক মাসে ময়দার দাম বেড়েছে কুইন্টাল প্রতি ৬০০ টাকা। ১ কুইন্টাল ভোজ্য তেলের দাম বেড়েছে ৮০০ টাকা। তার উপর প্যাকেটজাত দ্রব্যের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে ব্যবসায় লাভের মুখ দেখতে পাউরুটির দাম বাড়ানো হলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে বলে আশঙ্কা।

আরও খবর : পড়ুয়াদের উপর পুলিশি অভিযান, এ নিয়ে সংসদে আলোচনায় রাজি অমিত শাহ!

পাউরুটির দাম কিছুদিন আগেই বেড়েছিল। এবার তা আবার বাড়তে চলেছে। স্বাভাবিকভাবেই পাউরুটির দাম বৃদ্ধি (Bread Price Hike) নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক পাউন্ড অর্থাৎ ৪০০ গ্রাম পাউরুটির দাম ৪ টাকা বাড়বে। অর্থাৎ ১ পাউন্ড পাউরুটির নতুন দাম হবে ৩৬ টাকা। আগামী ১৭ আগস্ট থেকে সর্বত্র নতুন দাম কার্যকর হতে পারে।

২০২৪ সালের ৩০ জানুয়ারি পাউরুটির দাম বেড়েছিল। সেই সময় এক পাউন্ড পাউরুটির দাম ছিল ৩২ টাকা। এবার তা বাড়িয়ে ৩৬ টাকা করা হচ্ছে। পাশাপাশি ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দামও ২ টাকা বাড়বে। ফলে ফের পাউরুটির দাম বৃদ্ধির খবরে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বাড়তি চাপ পড়তে চলেছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This